ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক  তিন ‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়

মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মণিরামপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার দিবাগত রাতে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। অভিযুক্ত যুবক উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামজামিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) সন্ধ্যার আগে অভিযুক্ত শান্ত ইসলাম জামজামিয়া মাদরাসার পেছনের একটি সেচপাম্প ঘরে শিশুটিকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে শান্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শান্তর বাবা এগিয়ে এসে তাকে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন জানান, অভিযুক্ত যুবকের আচরণ আগে থেকেই খারাপ ছিল। রোববারের এই ঘটনার পর এলাকাবাসীর মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, এর আগেও এই তরুণ আরও দুটি শিশুর ওপর নির্যাতন চালিয়েছিল, যা সে সময় স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬