ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ

পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্তিকের বিদায়ঘণ্টা বাজলেও দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই শুক্রবারের (১৩ নভেম্বর) দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এ পরিস্থিতিতে শুক্রবারের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে সেটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঁচ দিনের পূর্বাভাসে যা বলা হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সবচেয়ে বেশি বৃষ্টি মাদারীপুরে

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মাদারীপুরে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বাগেরহাটের মোংলায় ১৩, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলেও বৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম

সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬