ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ

পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তাঁর সেই আকাঙ্ক্ষাকে ঘিরেই রাশিয়ায় শুরু হয়েছে দীর্ঘায়ু নিয়ে ব্যতিক্রমী গবেষণা। এ গবেষণায় ব্যবহার করা হচ্ছে বয়স্ক বাঁদরের রক্ত, মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমন দাবি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, পুতিনের দীর্ঘায়ু-সংক্রান্ত গবেষণার নেতৃত্বে রয়েছেন তাঁর ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা মিখাইল কোভালচুক। ৮০ বছর বয়সি এই বিজ্ঞানীর তত্ত্বাবধানে রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে চলছে এ গবেষণা।

প্রতিষ্ঠানটিতে ২২টি প্রজাতির সাত হাজারের বেশি বাঁদর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে ৩০ বছরের বেশি বয়সি বাঁদরগুলোকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন গবেষকেরা। তাদের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং দীর্ঘায়ুর রহস্য অনুসন্ধানের চেষ্টা চলছে।

বার্ধক্য ঠেকানোর জৈবিক রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা

মানুষের সঙ্গে বাঁদরের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বেশ কিছু মিল থাকায় দীর্ঘায়ু গবেষণায় প্রাণীটিকে বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মস্কোর একটি বিজ্ঞান সম্মেলনে কোভালচুক জানান, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সি বাঁদরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে।

গবেষণার অংশ হিসেবে প্রাণীগুলোর বায়োকেমিক্যাল পরীক্ষা, শারীরিক গঠন বিশ্লেষণ, রক্তনালির অবস্থা পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান করা হচ্ছে। এসব পরীক্ষার মাধ্যমে বয়স বাড়ার সঙ্গে শরীরের পরিবর্তন এবং বার্ধক্যজনিত প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন বিজ্ঞানীরা।

এই গবেষণার সঙ্গে পুতিনের মেয়ে ও চিকিৎসক মারিয়া ভরোন্তসোভাও যুক্ত রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে তিনি বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানান।

শি জিন পিংয়ের সঙ্গে আলোচনায়ও এসেছিল ১৫০ বছর বাঁচার প্রসঙ্গ

পুতিনের দীর্ঘায়ু নিয়ে আগ্রহের বিষয়টি নতুন নয়। গত বছর বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে তাঁর অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসে।

পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক সম্মেলনে পুতিনও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন। সেই বক্তব্যের পর তাঁর দীর্ঘায়ু নিয়ে আগ্রহ আরও আলোচনায় আসে।

ডেইলি মেইলের দাবি, পুতিনের এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই রাশিয়ার বিজ্ঞানীরা বার্ধক্য বিলম্বিত করা এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা খুঁজতে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে বাঁদরের ওপর পরিচালিত এসব পরীক্ষা থেকে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর কার্যকর কোনো পদ্ধতি পাওয়া গেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত কোনো ফলাফলের কথা বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা

সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬