ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার সরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়, সরকারের কাছে নাহিদের প্রশ্ন জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, সুদের হার ৭ শতাংশ সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে ভর্তি ফি আদায় করা যাবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতিবছর সেশন চার্জ নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এ বিধান রাখা হয়েছে।

নীতিমালায় শিক্ষার্থী ভর্তি ও অনলাইনে আবেদন ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এলাকাভেদে। মফস্বল এলাকায় সর্বসাকল্যে ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা আদায় করতে পারবে। তবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।

নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনর্ভর্তি ফি আদায় করা যাবে না।

এ ছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা করতে হবে। সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি

সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬