ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়, সরকারের কাছে নাহিদের প্রশ্ন জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, সুদের হার ৭ শতাংশ সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা দেখছে প্রাথমিক তদন্ত দল। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে, নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়িটির বৈদ্যুতিক সংযোগ ওয়ারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি।

এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ লাগিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশকে নিয়ে যৌথভাবে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবির প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোলবোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্যও মেলেনি। বাড়ির দেয়ালে পেট্রোলবোমার আঘাতের চিহ্ন কিংবা কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ প্রাথমিকভাবে পাওয়া আলামত পর্যালোচনায় বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকার বিষয়টি সামনে এসেছে। একটি ছবিতে শর্টসার্কিটের মতো পরিস্থিতি দেখা গেছে। তবে এটি এখনো অনুমাননির্ভর। পূর্ণাঙ্গ তদন্তের পরই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে।

ঘটনাস্থলের বিবরণ দিয়ে তিনি জানান, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে টিনশেডের আধাপাকা একটি ঘরে আগুন লাগে। ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর মা-বাবা তিনতলা একটি ভবনে থাকেন। আগুন লাগা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি নিজেও সকালে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। বিজিবির একটি দলও সেখানে তদন্ত করেছে।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬