ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাধানের সময় জানে না ইসি

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সফটওয়্যার জটিলতায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য লক হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের। এতে প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এ পরিস্থিতির কবে নাগাদ উন্নতি হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক হয়ে রয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে। বর্তমানে যেসব নাগরিক বিষয়টি জানাচ্ছেন, তাদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে।

তবে নতুন সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত লক হয়ে থাকা সব এনআইডির সমস্যা কীভাবে ও কত দিনে সমাধান হবে, তা এখনো স্পষ্ট নয়। ফলে প্রায় ৩৫ হাজার নাগরিকের ভোগান্তি নিরসনে অপেক্ষা করতে হচ্ছে নির্বাচন কমিশনের সফটওয়্যার উন্নয়ন কার্যক্রমের ওপর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাধানের সময় জানে না ইসি

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬