ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ

যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের আদালত ভবনের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করতে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিদেশে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী দিয়ে বোমা ফাটিয়ে যশোরের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব মো. আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬