ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সহকারী জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ২০মিনিটের মধ্যে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। পরপর তিনটি বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, তারা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে এসে ধোঁয়া দেখতে পান এবং অনেক লোককে সেখানে ভিডিও করতে দেখেন।

তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা ও স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ নেতৃবৃন্দ।

তারা জানান, শান্তিপ্রিয় যশোর শহরকে অশান্ত করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে এ ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে জুলাই স্মৃতির স্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়ে তারা বলেন, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ককটেল হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের দেওয়ালে দুটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬