ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন পোর্টালের মান বাড়াতে দক্ষ সাংবাদিক নিয়োগের পরামর্শ প্রতিমন্ত্রীর রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, উপকারভোগী বাড়ছে ৬ লাখ মজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, ১৩ ক্যাটাগরি কমে হচ্ছে ৯ মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ চান প্রধানমন্ত্রী চাহিদা থাকলেও ফ্ল্যাট বিক্রিতে ধস জ্বালানি তেল সরবরাহে অপারগতা, বেশি দরে বিকল্প চুক্তি এমপি নুসরাত বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

এমপি নুসরাত বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির

কুষ্টিয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলও মারা গেছে।

পুলিশ কর্মকর্তা জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন লাগেনি। সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের বক্তব্য, পরিবারের কোনো সদস্য দগ্ধ হননি।

অন্যদিকে, নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ ঘটনার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ফেসবুক পোস্টে পেট্রলবোমা হামলার অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। রাত ২টার দিকে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান। তিনি জানান, একই গাড়িতে করে তাঁরা কুষ্টিয়ার পথে রয়েছেন।

ওয়াহিদুজ্জামানের দাবি, রাত ১২টার পর মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে নুসরাতের পৈতৃক বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে।

তিনি আরও দাবি করেন, হামলার সময় বাড়িতে নুসরাতের মা-বাবা, চাচাতো ভাই-বোন ও দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তাঁদের কয়েকজন আহত হয়েছেন। গবাদিপশুর শেডে আগুন ধরে কয়েকটি পশু দগ্ধ হয়ে মারা গেছে বলেও দাবি করেন তিনি।

তবে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপি নুসরাত বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬