ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণ-চাপ কমানো, অনুদানভিত্তিক অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই বাস্তবতার মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও জরুরি।

নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশ লক্ষ্যমাত্রা

প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নিয়েছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যেও কাজ চলছে।

বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পের প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কার্বন ট্রেডিংয়ের জন্যও জাতীয় কাঠামো তৈরি করা হচ্ছে।

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। এসব উদ্যোগের লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

এ ছাড়া উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য

জলবায়ু অর্থায়নের প্রচলিত কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান অর্থায়নব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সক্ষমতা যুক্ত হয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংকট আরও বাড়াচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। একই সঙ্গে দরকার নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো আন্তর্জাতিক সহযোগিতা।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা প্রস্তাব

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রস্তাবগুলো হলো—

  1. অভিযোজন খাতে অর্থায়ন: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।
  2. ঋণ-ত্রাণ সুবিধা: জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
  3. প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার: পরিবেশবান্ধব ও জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
  4. জ্বালানি রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
  5. বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম: ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
    জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণের তাগিদ
    জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

ভাষণের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রত্যাশা করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কেবল প্রতিশ্রুতি ঘোষণা করলেই হবে না, সেগুলো বাস্তবে রূপ দিতে হবে। এ জন্য বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ চান প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬