ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ঢাকা বিভাগে সংক্রমণ বেশি সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, চরম দারিদ্র্যে এক কোটি অনলাইন পোর্টালের মান বাড়াতে দক্ষ সাংবাদিক নিয়োগের পরামর্শ প্রতিমন্ত্রীর রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, উপকারভোগী বাড়ছে ৬ লাখ রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, ১৩ ক্যাটাগরি কমে হচ্ছে ৯

রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, উপকারভোগী বাড়ছে ৬ লাখ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে দাঁড়াবে। অর্থাৎ, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।

একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি জানান, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

টিসিবি চেয়ারম্যানের ভাষ্য, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

রমজান সামনে রেখে বড় আমদানি পরিকল্পনা

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। ভোজ্যতেলের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার টন বেশি।

চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার টনে। আগের বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪ হাজার টন।

টিসিবির ট্রাকের সংখ্যা ও উপকারভোগী বাড়ানোর পরিকল্পনা, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বৃদ্ধির পরিসংখ্যান—সব মিলিয়ে রমজানের সরবরাহ পরিস্থিতি সামাল দিতে সরকারের প্রস্তুতির চিত্র পাওয়া যাচ্ছে। তবে এই প্রস্তুতির সুফল কতটা ভোক্তার কাছে পৌঁছাবে, তা নির্ভর করবে সময়মতো পণ্য সংগ্রহ, সরবরাহ ও সুষ্ঠু বিতরণের ওপর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, উপকারভোগী বাড়ছে ৬ লাখ

সংবাদ প্রকাশের সময় : ০৩:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬