পরকীয়ার মূল্য ৭০ হাজার কোটি টাকা!
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ভারতীয় বিনিয়োগকারীদের বিপুল অঙ্কের অর্থ হারানোর অভিযোগ থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক ও প্রযুক্তি পাচারের বিতর্ক—সব মিলিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তাঁকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক চীনা নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি সামনে আসার পর তাঁর সম্পদে বড় ধরনের পতন হয়েছে। এক দিনে ৭৪০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার কোটি টাকার সমপরিমাণ সম্পদ কমেছে বলেও দাবি করা হচ্ছে।
এর আগে ভারতীয় বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকা হারানোর অভিযোগ ঘিরে আলোচনায় আসে বেঙ্গালুরুর ফিনটেক প্রতিষ্ঠান স্টক্যাল। এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, টেসলা ও অ্যালফাবেটের মতো মার্কিন প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ওই প্ল্যাটফর্ম ব্যবহার করতেন ভারতীয় বিনিয়োগকারীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অর্থ হারানোর ঘটনার সঙ্গে জেনসেন হুয়াংয়ের সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেওয়া হয়নি।
এদিকে জেনসেনের বিরুদ্ধে চীনে এআই চিপ পাচারের অভিযোগও সামনে আনা হয়েছে। একটি প্রতিবেদনের বরাতে দাবি করা হয়, চীনা এক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ওই সম্পর্কের সূত্র ধরে সংবেদনশীল প্রযুক্তি পাচারের ঘটনা ঘটেছে। তবে এমন অভিযোগের সত্যতা কিংবা এনভিডিয়ার অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য প্রতিবেদনে নেই।
জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়েও নানা দাবি করা হয়েছে। তাঁর স্ত্রী লোরির সঙ্গে সম্পর্ক এবং সম্ভাব্য বিবাহবিচ্ছেদ হলে সম্পদের ভাগাভাগি কীভাবে হতে পারে, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে লোরি বিবাহবিচ্ছেদের কোনো পদক্ষেপ নিয়েছেন—এমন তথ্যও নিশ্চিত নয়।





















