ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের ৫০ দূষিত শহরের ৪৯টিই ভারতে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৯টিই ভারতের। সাম্প্রতিক বায়ুমান সূচক বা একিউআইয়ের তথ্যে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। তালিকার শীর্ষে রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর। ভারতের বাইরে একমাত্র শহর হিসেবে তালিকায় জায়গা পেয়েছে পাকিস্তানের লাহোর।

মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিটের তথ্য অনুযায়ী, শ্রীগঙ্গানগরে একিউআই ছিল ৮২১। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাবের ভাটিণ্ডায় সূচক ছিল ৬২৯ এবং তৃতীয় স্থানে হরিয়ানার সির্সায় ৫৪৪। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে হরিয়ানার হিসার (৫১৬) এবং পাঞ্জাবের ফরিদকোট (৫০৬)।

তালিকার শীর্ষ পাঁচ শহরের বাইরেও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বায়ুদূষণের পরিস্থিতি উদ্বেগজনক। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে একিউআই ৪০০-এর ঘরে অবস্থান করছে। ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দাদের জন্য তৈরি হয়েছে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি।

দিল্লির বায়ুমানও স্বস্তিদায়ক নয়। শহরটির একিউআই ৩৯৩, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৪তম অবস্থান। তবে দূষণের বিস্তার শুধু দিল্লি ও আশপাশের এলাকায় সীমাবদ্ধ নেই। রাজধানী থেকে দূরে লুধিয়ানা, পাটিয়ালা, বুদৌন, জৌনপুর ও গোরক্ষপুরের মতো শহরও তালিকায় স্থান পেয়েছে। এতে ভারতের বায়ুদূষণ যে আঞ্চলিক সংকটে রূপ নিয়েছে, তা স্পষ্ট হচ্ছে।

ভারতের বাইরে তালিকায় থাকা একমাত্র শহর পাকিস্তানের লাহোর। ৪৩০ একিউআই নিয়ে শহরটির অবস্থান ১৪তম।

এদিকে বায়ুদূষণের কারণ নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। দিল্লির মন্ত্রী কপিল মিশ্রর অভিযোগ, আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে ইচ্ছাকৃতভাবে ফসলের খেতে আগুন দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণেই দূষণ বাড়ছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে আম আদমি পার্টি।

দূষণের ভয়াবহ চিত্র সামনে আসার পর বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন উঠছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভারতের প্রচলিত উদ্যোগগুলো কতটা কার্যকর হচ্ছে। দিল্লিকেন্দ্রিক পদক্ষেপের পাশাপাশি উত্তর ভারতের অন্যান্য শহরেও দূষণের উৎস শনাক্ত ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের ৫০ দূষিত শহরের ৪৯টিই ভারতে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬