ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামজার নেতৃত্বে গোল উৎসব, শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরাজিত শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, লাখ লাখ টাকার বাণিজ্য! সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ , মন্ত্রীর জবাবে বিরোধীদের হট্টগোল ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তে ১৬ নভেম্বর ইসির বৈঠক প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪ কোটি টাকা, বিক্রি বেড়েছে ১৫.৭৪ শতাংশ জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা রামপালের কয়লা সরবরাহে লিয়ানেক্সকে ঘিরে নতুন প্রশ্ন পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন তারেক রহমান। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন কার্যক্রমের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় প্যাভিলিয়নে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রদর্শনীর বিভিন্ন দিক ও প্যাভিলিয়নের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬