ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন শম্পা রানী দাস নামে এক নারী পুলিশ কনস্টেবল। এ সময় অজ্ঞাত দুই যুবক তাঁর মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি সঙ্গে থাকা মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালায় তারা। তবে ওই পুলিশ সদস্যের সাহসিকতা, ধস্তাধস্তি ও চিৎকার করলে, ব্যর্থ হয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী থানা ভবন থেকে আনুমানিক ১৫০ মিটার দূরে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, নারী পুলিশ সদস্য শম্পা রানী দাসের স্বামীও জুড়ী থানায় কর্মরত। তাঁরা থানা কমপ্লেক্সের কাছাকাছি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন শম্পা রানী দাস। পথে ইউনিয়ন পরিষদের পাশের নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাত দুই যুবক তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা তাঁর মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তিনি ধস্তাধস্তি ও চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। তবে তারা কোনো মালামাল ছিনিয়ে নিতে পারেনি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, থানায় ডিউটি শেষে ওই নারী পুলিশ সদস্য প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। ওই নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজন পিছু নেয় এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। ঘটনার কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতেও দেখা যায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জড়িত দুই যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

থানা থেকে মাত্র দেড়শ মিটার দূরে একজন নারী পুলিশ সদস্যের ওপর এমন হামলা ও তাঁকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে এলাকার সার্বিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬