ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, লাখ লাখ টাকার বাণিজ্য! সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ , মন্ত্রীর জবাবে বিরোধীদের হট্টগোল ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তে ১৬ নভেম্বর ইসির বৈঠক প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪ কোটি টাকা, বিক্রি বেড়েছে ১৫.৭৪ শতাংশ জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা রামপালের কয়লা সরবরাহে লিয়ানেক্সকে ঘিরে নতুন প্রশ্ন পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জমি নিয়ে বিরোধে যশোরে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক তিন সনদ পেল আকিজ এগ্রো ফিড এনসিপির উপদেষ্টা পরিষদ, থাকছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে আইনজীবী

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ , মন্ত্রীর জবাবে বিরোধীদের হট্টগোল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিদের স্বজনদের ডিলারশিপ দেওয়া ও অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগ হাসনাতের; প্রমাণ থাকলে লিখিত অভিযোগের আহ্বান চিফ হুইপের

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের প্রাধান্য দেওয়া এবং অর্থের বিনিময়ে ডিও (ডেমি অফিসিয়াল) দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ ও হইচই শুরু করেন। একপর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রীর বক্তব্যকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সম্পূরক প্রশ্নে হাসনাত সারের ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম পড়ে শোনান। তিনি অভিযোগ করেন, কোথাও সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী ডিলারশিপ পেয়েছেন। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির এবং তাঁদের মধ্যে ১০ জন দলীয় নেতাদের স্ত্রী, সন্তান ও স্বজন বলে দাবি করেন তিনি।

হাসনাত আরও বলেন, নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় এক সংসদ সদস্যের সন্তানের নাম আলোচনায় এসেছে। ওই ব্যক্তিও সারের ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন তিনি।

দেশজুড়ে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বলেন, কোনো কোনো এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। তাঁর অভিযোগ, ডিলার নিয়োগে এমন একটি ব্যবস্থা তৈরি হয়েছে, যার নির্দিষ্ট নিয়ম বা বিধি নেই।

তিনি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধীদলীয় আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন বলে উল্লেখ করেন। অথচ বর্তমান বিএনপি সরকার একই ধরনের ব্যবস্থা করছে বলে অভিযোগ করেন তিনি।

কৃষিমন্ত্রীর কাছে হাসনাত জানতে চান, সারের ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে কি না এবং সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনেরা ডিলারশিপ পেয়েছেন কি না। আগের আওয়ামী লীগ সরকারের আমলে করা ডিলার নিয়োগের নিয়মে দলটির ব্যবসায়ীরা আবার সুযোগ পাচ্ছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে বর্তমান নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।

হাসনাত বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে। আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।’

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ‘উনি (হাসনাত) বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক, উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন।’

মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। পরিস্থিতির মধ্যে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সংসদ সদস্যরা একসঙ্গে কথা বললে তাঁর বক্তব্য দিতে অসুবিধা হয়। তিনি সদস্যদের সাইড টক না করার অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, ‘আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করব। আরেকটা জবাব দিমু। অসুবিধা নাই।’

এরপর ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করে নিয়মনীতি অনুসরণ করে আবেদন আহ্বান করা হয়েছে। উপজেলা পর্যায় থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলায় গঠিত কমিটিতে এলাকার সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে।

এ বক্তব্যের পরও বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখেন। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁদের বসার আহ্বান জানান। তিনি বলেন, মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট না হলে পরবর্তী সময়ে আরও প্রশ্ন করার সুযোগ রয়েছে। কিন্তু হইচই না করে ধৈর্য ধরে বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।

বিরোধীদের প্রতিবাদের মধ্যেই কৃষিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর মন্ত্রণালয় ডিলার নিয়োগের ঘোষণা দিয়েছে। এ প্রক্রিয়া একজনের স্বাক্ষরে সম্পন্ন হয়নি বলেও দাবি করেন তিনি।

একপর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিরোধী দলের অভিযোগের বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা ডিও দিয়েছেন—এ অভিযোগ সঠিক নয়। এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন অথবা লিখিত অভিযোগ দিতে পারেন।

প্রমাণ ছাড়া অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবিও জানান চিফ হুইপ।

এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য ফ্লোর চেয়ে দাঁড়ালে স্পিকার কাউকে কথা বলার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এ সময় বিরোধী দলের সদস্যরা আবারও হইচই করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ , মন্ত্রীর জবাবে বিরোধীদের হট্টগোল

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬