ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তরুণদের দক্ষ করে তুলতে দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা। আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনে যেসব যোগ্যতা লাগবে

প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের পর আবেদন করার সুযোগ থাকবে না। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

লিখিত পরীক্ষা ২৮ নভেম্বর, চূড়ান্ত তালিকা ৩০ তারিখ

ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।

প্রশিক্ষণ ফি নেই, মিলবে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা

এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। নির্ধারিত শর্ত পূরণ করে প্রশিক্ষণে উত্তীর্ণ হলে সনদ দেওয়া হবে।

চার প্যাকেজে ৬৪ জেলার প্রশিক্ষণ কার্যক্রম

প্রশিক্ষণ পরিচালনার জন্য বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

প্যাকেজ-২-এর অধীনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।

প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ দেবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অন্যদিকে, প্যাকেজ-৪-এর অধীনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ।

আবেদনের শেষ সময়: ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট
প্রশিক্ষণের মেয়াদ: ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭
মোট প্রশিক্ষণ: ৩০০ ঘণ্টা
আবেদন লিংক: www.dzaiproject.com/apply

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬