ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই দেশের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় যেসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এখন দেশে সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সালেহ শিবলী। তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।

শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রেস ব্রিফিংয়ে সালেহ শিবলী জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী ভাষণ দেন।

তিনি বলেন, ‘গতকাল আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তিনি বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। এখনো কথাবার্তা চলছে, সেমিনারগুলো চলছে।’

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি তুলে ধরে প্রেস সচিব বলেন, সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নেওয়ার কর্মসূচি ছিল। সম্মেলনের কার্যক্রম এখনো চলমান রয়েছে।

বাংলাদেশের পাঁচ দফা দাবির বিষয়ে বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে বলে উল্লেখ করেন সালেহ শিবলী। তাঁর ভাষ্য, আগামী এক থেকে দুই দিনের মধ্যে মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে পারে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, এবারের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন মাত্র ২১ জন। এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াত ঘিরে বিমানবন্দরে আগে হাজার হাজার, এমনকি লাখো মানুষের উপস্থিতির যে পরিস্থিতি তৈরি হতো, তা থেকেও বেরিয়ে এসেছে সরকার।

উল্লেখ্য, কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন তিনি। ওই ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬