ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভয়নগরে বাড়তি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে ভারতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে সহযোগিতা চাইল বাংলাদেশ লটারিতে বদলি গণপূর্তের আরও ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী, কোন বিভাগে কতজন? জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল মানবাধিকারের বুলি, বাস্তবতায় পাকিস্তানের দ্বিচারিতা পাউরুটি খেয়ে মৃত্যুকে ‘জুলাই হত্যাকাণ্ড’ দেখিয়ে মামলা, চাঁদে আছড়ে পড়ছে স্পেসএক্সের পরিত্যক্ত রকেট, কী ঘটবে এরপর? বিয়ের পিঁড়িতে রোনালদো, কী থাকছে আয়োজনে রূপপুর থেকে কবে মিলবে বিদ্যুৎ, পারমাণবিক বর্জ্য যাবে কোথায়?

বললেন নাহিদ ইসলাম

শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ‘বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান করে দেন, তাহলে আপনারা প্রস্তুত আছেন তো? আমরা সবাই প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে—কোনো কথা হবে না। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের ‘এক দফা’র লক্ষ্য ছিল শুধু শেখ হাসিনার সরকারের পতন নয়, বরং ‘ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’। তবে দুই বছর পরও সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তাঁর অভিযোগ, শহীদ পরিবার এখনো বিচার পায়নি, আহতদের পুনর্বাসন সম্পন্ন হয়নি এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণহত্যা, গুম-খুনসহ বিভিন্ন ঘটনার বিচার এবং রাষ্ট্রসংস্কারের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হয়নি। আহতদের জন্য ঘোষিত স্বাস্থ্যসেবাও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

রাষ্ট্রসংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হলে নতুন সংবিধানের দাবিতে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি সরকারের প্রতি জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। একই সঙ্গে বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আত্মত্যাগ করেছিলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। একই সঙ্গে তিনি জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্রসংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন নাহিদ ইসলাম

শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬