ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে সহযোগিতা চাইল বাংলাদেশ লটারিতে বদলি গণপূর্তের আরও ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী, কোন বিভাগে কতজন? জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল মানবাধিকারের বুলি, বাস্তবতায় পাকিস্তানের দ্বিচারিতা পাউরুটি খেয়ে মৃত্যুকে ‘জুলাই হত্যাকাণ্ড’ দেখিয়ে মামলা, চাঁদে আছড়ে পড়ছে স্পেসএক্সের পরিত্যক্ত রকেট, কী ঘটবে এরপর? বিয়ের পিঁড়িতে রোনালদো, কী থাকছে আয়োজনে রূপপুর থেকে কবে মিলবে বিদ্যুৎ, পারমাণবিক বর্জ্য যাবে কোথায়? ইউরোপে বেতন কত? ১০ লাখ ইউরোর বাড়ি কিনতে বছরে কত আয় দরকার চুল পড়া ঠেকাতে পেঁয়াজ, মেথি বা কালোজিরার তেল কি সত্যিই কার্যকর?

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌর বিদ্যুৎবিষয়ক এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধাপে ধাপে সৌর প্যানেল স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। তাই সরকারি পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করে। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

এ সময় সৌর বিদ্যুতের অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা সাধারণ মানুষের কাছে আরও বেশি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থাপনায় জানানো হয়, সৌর বিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র সহজেই পরিচালনা করা সম্ভব।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টারে সহায়তা ও সৌর বিদ্যুৎ সাশ্রয়ী করতে তিন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬