ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংবিধান সংশোধন করা হবে ৭ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমা ছুঁইছুঁই কয়েকটি নদী ভারত থেকে এলো কাঁচা মরিচ, কমতে পারে বাজারদর জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জুলাই গণ-অভ্যুত্থানের ৬ মামলায় রায়: ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন ভালোবেসে ঘর বেঁধেছিলেন, শেষ বিদায়ে রেখে গেলেন কান্নাভেজা ভিডিওবার্তা সবার জন্য খুলছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গুমের শাস্তি যাবজ্জীবন, মৃত্যুর ঘটনায় ফাঁসি; ভুক্তভোগী পরিবার পাবে ক্ষতিপূরণ বন্যাদুর্গত চট্টগ্রামের ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন, ইউপি সদস্যকে জরিমানা

জুলাই গণ-অভ্যুত্থানের ৬ মামলায় রায়: ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

বাসস
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব রায়ে ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচারের যে প্রতিশ্রুতি দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল, ৬টি রায়ের মাধ্যমে তার বড় অংশ বাস্তবায়িত হয়েছে। তিনি জানান, আরও অনেক মামলার বিচার বর্তমানে চলমান এবং সেগুলো গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

প্রথম রায়: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।

একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী (রাজসাক্ষী) হন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত এবং শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

দ্বিতীয় রায়: চানখাঁরপুল হত্যাকাণ্ডে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

২০২৬ সালের ২৬ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলে ছয়জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

এছাড়া আরও পাঁচ পুলিশ সদস্যকে তিন থেকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তৃতীয় রায়: আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড

২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ মামলায় আরও দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং একজন রাজসাক্ষীকে ক্ষমা করা হয়।

চতুর্থ রায়: আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

২০২৬ সালের ৯ এপ্রিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কয়েকজন শিক্ষক, পুলিশ কর্মকর্তা এবং ছাত্রলীগের নেতাসহ আরও ২৫ জনকে তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পঞ্চম রায়: রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলির ঘটনায়

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান

ষষ্ঠ রায়: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

২০২৬ সালের ৩০ জুন ঘোষিত রায়ে তাঁকে দুটি অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

বিচার কার্যক্রম অব্যাহত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের সময়ের গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের আরও বহু মামলার বিচার চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পর্যায়ক্রমে এসব মামলারও নিষ্পত্তি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই গণ-অভ্যুত্থানের ৬ মামলায় রায়: ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬