ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি ১২ বছর প্রবাসে পরিবার গড়ার স্বপ্ন, শেষ আশ্রয় হলো রাস্তার পাশে আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের অবসানের ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর, বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় জনপ্রশাসনের শীর্ষ পদে ফের রদবদলের আভাস, আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগ জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংবিধান সংশোধন করা হবে ৭ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমা ছুঁইছুঁই কয়েকটি নদী

শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে বুধবার একটি অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা থাকলেও ওই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে সেখানে প্রকাশিত কোনো বক্তব্য বা মতামতকেও ভারত সরকার সমর্থন করে না বলে স্পষ্ট করেছে দেশটি।

মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশিত কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থন করে না এবং এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সম্প্রতি ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করেছেন, যেন শেখ হাসিনা ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, যা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র এ মন্তব্য করেন।

এদিকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রসঙ্গেও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, আসন্ন ১৮তম ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

রণধীর জয়সওয়ালের ভাষ্য, “প্রচলিত কূটনৈতিক রীতিনীতি অনুসারেই ১৮তম ব্রিকস সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইভাবে আঞ্চলিক অন্যান্য নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬