ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজপথের লড়াই থেকে নেতৃত্বের দ্বারপ্রান্তে আরিফুল ইসলাম আরিফ অসহায় মানুষের জন্য ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’ চালু ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন ১৪ মার্চ শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের উদ্যোগ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, মানতে হবে ৮ ধাপ বিদ্যালয় আছে, শিক্ষক নেই—টাঙ্গাইলে শূন্য ১,৪৫৯ পদ আওয়ামী লীগ নেতার বাড়ি দখল, বিএনপি নেতা বহিষ্কার পীরস্থানের জমি দখলের অভিযোগ, কবর ও ঘর ভাঙচুরের দাবি; থানায় অভিযোগ প্রান্তিক মানুষের ভোগান্তি কমাতে দাউদপুরে ‘মিনি উপজেলা’

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার স্থগিত বিষয়গুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বোর্ডের প্রকাশিত রুটিনে জানানো হয়েছে, ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নির্ধারিত পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময়সূচি ও বোর্ডের অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।

sssdf

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া সব বিষয়ের পরীক্ষা নতুন রুটিন অনুযায়ী সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে একই সময়ে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত পূর্ণাঙ্গ রুটিন বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬