ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নিজ উপজেলায় বিআরডিবি কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন, উঠেছে নানা অভিযোগ হাসিনা-আজিজ-বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে

আদ-দ্বীনের নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধ্যাপক জামালুন্নেসা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আদ-দ্বীন কর্তৃপক্ষ।

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা শেষে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নেন অধ্যাপক জামালুন্নেসা। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে London School of Hygiene & Tropical Medicine থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলাভজনক প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদারকি ও নিরাপত্তা প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। আলো-বাতাস ও অক্সিজেন চলাচল নিশ্চিত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপরের তলায় থাকা বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদ-দ্বীনের নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬