ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দুর্নীতি কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিক জানতে চান, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে দুর্নীতি কমবে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিবেচনা না হওয়ায় অনেক সরকারি কর্মচারী ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, “মানুষের মধ্যে যখন অভাব থাকে, তখন বিভিন্ন ধরনের অনৈতিক প্রবণতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। গত ১১ বছরে কোনো নতুন পে-স্কেল ঘোষণা হয়নি। এ সময়ে নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই বর্তমান বাস্তবতায় বেতন কাঠামোর সমন্বয় প্রয়োজন ছিল।”

অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন পে-স্কেলের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং তাদের মধ্যে দায়িত্বশীলতা ও পেশাগত সততা আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, সরকার কর্মচারীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে। এর বিনিময়ে জনগণও আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন প্রত্যাশা করে।

প্রস্তাবিত নবম পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনিক দক্ষতা ও সুশাসন প্রতিষ্ঠায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকারের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬