ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর বাজারে ফিরেই ধাক্কা, বেড়েছে মাছ ও আলুর দাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন ক্রেতারা। তবে বাজারে এসে অনেককেই গুনতে হচ্ছে বাড়তি দাম। বিশেষ করে মাছ ও আলুর দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অন্যদিকে ডিমের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, রুই মাছের দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৬০ টাকায়। দেশি শিং মাছের দাম কেজিতে ১ হাজার টাকা পর্যন্ত উঠেছে। পাশাপাশি পাঙ্গাস মাছের দামও বেড়েছে।

ঈদের ছুটির কারণে বেশিরভাগ মাংসের দোকান এখনও বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেখানে গরু ও খাসির মাংস ঈদের আগের দামে বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও বেড়েছে আলুর দাম। কয়েকদিনের ব্যবধানে কেজিপ্রতি ৫ টাকা বেড়ে বর্তমানে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

তবে ডিমের বাজারে স্বস্তির খবর রয়েছে। ঈদের আগে যেখানে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৪৫ টাকায়, সেখানে এখন তা নেমে এসেছে ১১০ থেকে ১২০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি শেষে সরবরাহ স্বাভাবিক হলে বাজারে পণ্যের দামেও কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের পর বাজারে ফিরেই ধাক্কা, বেড়েছে মাছ ও আলুর দাম

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬