যশোরের চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার মূল আসামি আবু আটক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
যশোরে র্যাব-৬ অভিযান চালিয়ে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি আবু ওবায়দকে আটক করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে র্যাব-৬ যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন পশ্চিম তিলছড়া থেকে তাকে আটক করেন।
র্যাব-৬ য়ের কোম্পানি অধিনায়ক মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি বছরে ১৯ মে যশোরের চৌগাছায় নৃশংসভাবে ঝন্টুকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং নিহতের পরিবার চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামিই আবু ওবায়দা।
তিনি বলেন, আটক আবু ওবায়দার বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সে একজন পেশাদার অপরাধী হিসেবে এলাকায় পরিচিত। তাকে যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।




















