ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষার হলে—হার না মানা ইসমাইলের গল্প খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্টারনেট ছাড়াই মেসেজ আদানপ্রদান আরশোলা’দের! নেপথ্যে কোন প্রযুক্তি? বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল? গাজী নজরুলের ‘শূন্য’ আসনে নির্বাচনে লড়বেন হিরো আলম! অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, উচ্চ আদালতের রায় অমান্য আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ফ্ল্যাট-জমি নিবন্ধন ফি যৌক্তিক করার দাবি রিহ্যাবের পানিতে ডুবে মৃত্যু- একটি অবহেলিত জনস্বাস্থ্য সংকট মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: খুলনা রেঞ্জের ডিআইজি

বরিশালে ধরা পড়ল দুই শিশু-নানি হত্যা মামলার মূল আসামি

খুলনা ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার চাঞ্চল্যকর দুই শিশু ও তাদের নানি হত্যার মামলার প্রধান আসামি রফিকুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল। গ্রেপ্তার রফিকুল হাওলাদার ট্রাকচালক এবং তিনি দৌলতপুর থানার বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, র‌্যাব সদস্যরা দুপুরে রফিকুল হাওলাদারকে থানায় হস্তান্তর করেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। একই সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগম মেরিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ মে সন্ধ্যায় খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম এবং তার দুই নাতি শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই শিশু দুটির সৎ বাবা রফিকুল হাওলাদার নিখোঁজ ছিলেন। এ কারণে শুরু থেকেই সন্দেহের কেন্দ্রে ছিলেন তিনি। অবশেষে র‌্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ধরা পড়ল দুই শিশু-নানি হত্যা মামলার মূল আসামি

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬