ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী

পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী একটি পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তি দুটি পুকুরের পানিতে লুকিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার পূর্ব উচনা এলাকায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন হাটখোলা বিওপির সদস্যরা।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখার তথ্য পায় বিজিবি। পরে দুটি টহল দল ওই এলাকায় গিয়ে অভিযান চালায়। পুকুরের পানির নিচে তল্লাশি করে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ১৭ কেজি। সব মিলিয়ে মূর্তি দুটির ওজন ৪২ কেজি।

লে. কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধার করা মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬