ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি থাকতে পারে আরও কয়েক দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। শুক্রবার (৫ জুন) রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে তাপমাত্রাও স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের ৩৮টি জেলার ওপর তাপপ্রবাহ বয়ে যায়। এর আগের দিন এই সংখ্যা ছিল ৪৮। রাজধানী ঢাকায় টানা তিন দিন তাপপ্রবাহ চলার পর শুক্রবার তা কেটে গেছে। বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মাসের সর্বোচ্চ। তবে শুক্রবার তা নেমে এসেছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

দেশের বেশিরভাগ এলাকা থেকে তাপপ্রবাহ বিদায় নিলেও কক্সবাজারে এখনো মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। শুক্রবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হওয়ায় তাপমাত্রা কমেছে। এই পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভোলায়। এছাড়া চাঁদপুরে ৩৯ মিলিমিটার এবং টাঙ্গাইলে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে রাজধানীতে রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে তা পশ্চিমা লঘুচাপের প্রভাবে। এটি এখনো মৌসুমি বায়ুর প্রভাব নয়। সাধারণত মে মাসের শেষদিকে টেকনাফ উপকূল দিয়ে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। তবে এবার তা কিছুটা বিলম্বিত হয়েছে।

আবহাওয়াবিদদের ধারণা, মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। আর দেশের সব এলাকায় বিস্তার লাভ করতে ১০ থেকে ১১ জুন পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। শুধু জুন নয়, পুরো বর্ষা মৌসুমেই বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরে বিরাজমান এল নিনো পরিস্থিতি এর অন্যতম কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টি থাকতে পারে আরও কয়েক দিন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬