ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ খাতে ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

শহিদুল ইসলাম দইচ
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং গ্রাহকসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ২০২৯ সাল পর্যন্ত সরকারের নির্ধারিত লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৩ বছরের মধ্যে বাস্তবায়ন করতে চাই।

মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, অতীতে পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে বেসরকারি নির্ভরতা বাড়ানো হয়েছে। বর্তমান সরকার এ খাতে ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়, যাতে জনস্বার্থ ও সেবার মান নিশ্চিত করা যায়।

জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা। তাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে জবাবদিহিতার আওতায় থেকে কাজ করতে হবে।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যুৎ খাতে ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬