ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকার বেশি।

মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। ফলে ব্যাংক খাতের তারল্য, ঋণ বিতরণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, ডিসেম্বর শেষে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৫ লাখ ৫৬ হাজার ৫১৩ কোটি টাকা, সেখানে মার্চ শেষে তা বেড়ে ৫ লাখ ৮৮ হাজার কোটির ঘর অতিক্রম করেছে।

বিশেষজ্ঞদের মতে, দুর্বল ঋণ আদায় ব্যবস্থা, দীর্ঘদিন ধরে পুনঃতফসিল সুবিধা, কিছু ব্যাংকের সুশাসনের ঘাটতি এবং অর্থনৈতিক চাপ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ। তারা বলছেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে ব্যাংক খাতের ঝুঁকি আরও বাড়তে পারে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খেলাপি ঋণ কমাতে আদায় কার্যক্রম জোরদার, ঋণ পুনর্গঠন নীতিমালার কঠোর প্রয়োগ এবং দুর্বল ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে না পারলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬