ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম আতঙ্ক বাড়ছে, মৃতের সংখ্যা বেড়ে ৫১২

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে বরিশালে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন এবং বরিশাল ও ময়মনসিংহে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮৬ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫১২ জনে।

এদিকে, সারা দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাম আতঙ্ক বাড়ছে, মৃতের সংখ্যা বেড়ে ৫১২

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬