ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে হামের প্রাদুর্ভাব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর চার শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ১৮৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ঢাকায় শনাক্ত হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মোট ২৬৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪২ হাজার ৯৭৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২৯ হাজার ৮৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ হাজার ৩৬৮ শিশু।

এ সময়ের মধ্যে মোট ৫ হাজার ৭২৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে হামের প্রাদুর্ভাব

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬