ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশুমৃত্যু বেড়ে ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ: ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মৃত ১৭ শিশুর মধ্যে ১৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং বাকি ২ জনের ক্ষেত্রে হামজনিত মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে গত ৫০ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে এবং ৫২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৪ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে। তবে এ সময়ে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে ২ জনের মৃত্যু আগের দিন হয়েছিল।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১৭ শিশুর মধ্যে ১২ জন ঢাকা বিভাগে এবং ৫ জন চট্টগ্রাম বিভাগে মারা গেছে।

একই সময়ে নতুন করে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে। এর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৬১৮ জন আক্রান্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৯২, রাজশাহীতে ১৬৮ এবং বরিশালে ১৩৩ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।

এই সময়ে দেশের ৮ বিভাগে মোট ১ হাজার ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি চিকিৎসা শেষে ১ হাজার ৬১ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামে শিশুমৃত্যু বেড়ে ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ: ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬