ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাতটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ৬১৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭২৯ জন শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭৪ জন ভর্তি হলেও রংপুর ও ময়মনসিংহ বিভাগে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। তবে আশার দিক হচ্ছে, গত এক দিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১৩ জন শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সামগ্রিক চিত্র আরও উদ্বেগজনক। এই সময়ে দেশে মোট ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩০ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, এখন পর্যন্ত মোট ১৭ হাজার ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮ হাজার ৩৬৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬