ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

রাণীশংকৈলে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিগ্রি কলেজ মাঠে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী ৩১তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) রাতে এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল।

উপজেলার বৈশাখ উদযাপন পরিষদ ও মেলা কমিটির সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -৩ আসনের এমপি ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ।

গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন-সাবেক এমপি ও জেলা আ’লীগ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ওসি সোহেল রানা।

আরও বক্তব্য রাখেন- আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাবেক মেয়র আলমগীর সরকার, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

এছাড়াও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক, যুব লীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক রমজান আলী,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী প্রমুখ।বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী, শিক্ষক, মেলা কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় উদ্বোধনী বৈশাখী মেলার মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাণীশংকৈলে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪