ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন যশোরে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পে বড় বিনিয়োগ, ব্যয়ের চাপ সরকারের নিজস্ব অর্থায়নে এনআইডি সংশোধনের আড়ালে সম্পত্তি ও উত্তরাধিকার জালিয়াতি নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি মামলায় হাজির না হওয়ায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে ৬০০ মুরগি লুট, আতঙ্কে খামারিরা পোরশায় অনুমোদনহীন দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা গলায় রশি পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশন, যশোরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

jggh

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন শুধু অর্থ উপার্জনের মাধ্যম না হয়। বরং মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬