ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে ৬০০ মুরগি লুট, আতঙ্কে খামারিরা পোরশায় অনুমোদনহীন দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা গলায় রশি পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ডিসেম্বর থেকে কার্যকর নতুন মজুরি, অঙ্ক নির্ধারণে শুরু দর-কষাকষি চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি ৪৪৫ ডিসেম্বর-জানুয়ারিতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তীব্র হতে পারে ৩টি তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার ফের ৩ দিনের রিমান্ড এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি কত, কোন সিলেবাসে পরীক্ষা? প্রবীণদের জন্য আলাদা সেল গঠনের আহ্বান রাষ্ট্রপতির

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে ৬০০ মুরগি লুট, আতঙ্কে খামারিরা

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক মুরগির খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৭০ বছর বয়সী নৈশপ্রহরীকে হাত বেঁধে জিম্মি করে খামার থেকে প্রায় ৬০০ মুরগি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রাধাবাড়ী এলাকায় মনোরঞ্জন দাস রতনের মুরগির খামারে এ ঘটনা ঘটে।

খামারের নৈশপ্রহরী বাদল চন্দ্র জানান, রাতে খামারে ঘুমিয়ে থাকা অবস্থায় ৭ থেকে ৮ জনের একটি দল সেখানে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা তাঁর হাত বেঁধে ফেলে। চিৎকার করতে নিষেধ করে চাকু হাতে একজন তাঁকে পাহারায় রাখে। এ সময় দলের অন্য সদস্যরা খামার থেকে মুরগি লুট করে নিয়ে যায়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে খামারের মালিককে ঘটনাটি জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনীর তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে। শেডের তালা খুলতে না পেরে নেট কেটে মুরগিগুলো বের করে নিয়ে যায়। এ সময় খামারের দিকে একটি পিকআপ ভ্যান যেতে দেখা যায়।

খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, তাঁর খামার থেকে প্রায় ৬০০ মুরগি লুট হয়েছে। এসব মুরগির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে ৬০০ মুরগি লুট, আতঙ্কে খামারিরা

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬