ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পোরশায় অনুমোদনহীন দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পোরশা উপজেলায় প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পোরশা উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকার মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকার মেসার্স কেইবিসি ব্রিকস প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালিয়ে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পরে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানের নিরাপত্তায় নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পোরশায় অনুমোদনহীন দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬