ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে ৬০০ মুরগি লুট, আতঙ্কে খামারিরা পোরশায় অনুমোদনহীন দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা গলায় রশি পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ডিসেম্বর থেকে কার্যকর নতুন মজুরি, অঙ্ক নির্ধারণে শুরু দর-কষাকষি চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি ৪৪৫ ডিসেম্বর-জানুয়ারিতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তীব্র হতে পারে ৩টি তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার ফের ৩ দিনের রিমান্ড এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি কত, কোন সিলেবাসে পরীক্ষা? প্রবীণদের জন্য আলাদা সেল গঠনের আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, চারজন ঢাকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা।

একই সময়ে দেশে নতুন করে সন্দেহজনক ও পরীক্ষায় নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে আরও ৭৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, চারজন ঢাকার

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬