ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী।

বুধবার সকাল থেকে যশোরে বিস্তৃত কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে গিয়ে বরেণ্য এ রাজনীতিকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

জেলা বিএনপি এ কবর জিয়ারতের আয়োজন করলেও দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। কবর জিয়ারত শেষে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।

দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মাঝে জায়নামাজ, টুপি ও তাসবিহ বিতরণ করা হয়।

এছাড়া জেলা সদর থেকে শুরু করে জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন

সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬