ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব নির্বাচনী এজেন্টদের ভুড়িভোজ করালেন প্রতিমন্ত্রী টুকু পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকা গ্রেপ্তার ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে চিরকুটে লেখা ‘বেশি বাড়াবাড়ি করলে মারা যাবি’-উদ্ধার করলো পুলিশ আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

ঝালকাঠি প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের চিমনি ও ইট তৈরির চুলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার চিমনি এবং ইট তৈরির চুলা ভেঙে ফেলা হয়। এতে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে ১২০ ফুট উচ্চতার চিমনিযুক্ত অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

তিনি বলেন, অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬