ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘এই বছরই দেশে ফিরব’, সময়সীমা জানালেন ভারতে থাকা শেখ হাসিনা বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী ১০ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বাড়ছে দ্রুত টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার এইচএসসি ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ সরকারবিরোধী কর্মসূচিতে ব্যস্ত জামায়াত

বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার শোক জানিয়ে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী।

হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীকে সম্বোধন করে চিঠিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার গ্রিন কোজি কটেজ শপিংমলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে মোদি নিশ্চিত করেছেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। সেইসঙ্গে তার বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের ৩ জনের নিথর দেহ বুঝে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শোকাহত স্বজনরা।

এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি পাঁচজন আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪