সংবাদ শিরোনাম ::
ডিআইজি হলেন ৭৩ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রিতবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে। এরমধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেয়া হয়।
রোববার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।























