ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

ছোট ফেনী নদীতে নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ঘাটে নদীর পাড় থেকে গাছ উপড়ে পড়ে নৌকা ডুবে এক নরসুন্দর নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সজিব জলদাস (২৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলে বাড়ির জনার্দন জলদাসের ছেলে। তিনি পেশায় নুরসুন্দর ও কন্যা সন্তানের জনক ছিলে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছারপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো.আমির হোসেন জাহিদ। তিনি বলেন, গত কিছু দিন আগে বন্যার পানিতে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়। এরপর থেকে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর সংলগ্ন মুছাপুর ক্লোজার এলাকায় ভাঙন দেখা দেয়। শুক্রবার দুপুরের দিকে সে তার বাবার সাথে উপজেলার ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যায়। মাছ ধরে বিকেল সাড়ে ৪টার দিকে বাবার সাথে নৌকায় করে মুছাপুর ক্লোজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তারা মুছাপুর ক্লোজার ঘাট সংলগ্ন এলাকার ছোট ফেনী নদীর পাড়ের কাছাকাছি পৌঁছলে নদীর পাড়ে থাকা দুটি ঝাউ গাছ উপড়ে তাদের নৌকার ওপর পড়ে। এতে নৌকা ডুবে সজিব ছোট ফেনী নদীতে নিখাঁজ হয়ে যায়। পরে তার বাবা পাড়ে উঠে এসে বিষয়টি সবাইকে জানায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। তবে ঘটনার সাড়ে ৩ঘন্টা পার হয়ে গেলেও তাকে এখননো পাওয়া পায়নি।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এখনো নিখোঁজ যুবকের সন্ধ্যান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছেনা। শনিবার সকালে চট্রগ্রাম থেকে একদল ডুবুরি দল আসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছোট ফেনী নদীতে নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪