ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার মরদেহ ঘরে, জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ; পুলিশের হস্তক্ষেপে দাফন একই পরিবারের ৪ হত্যা: পুলিশের বয়ান ঘিরে প্রশ্ন, তদন্ত গেল ডিবিতে আশ্রয়প্রার্থীদের বড় ধাক্কা, ২ লাখের ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র রাজপথের লড়াই থেকে নেতৃত্বের দ্বারপ্রান্তে আরিফুল ইসলাম আরিফ অসহায় মানুষের জন্য ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’ চালু ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন ১৪ মার্চ শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের উদ্যোগ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, মানতে হবে ৮ ধাপ বিদ্যালয় আছে, শিক্ষক নেই—টাঙ্গাইলে শূন্য ১,৪৫৯ পদ

ওবায়দুল কাদেরের দুর্নীতি অনুসন্ধানে দু’দকে আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩ জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এই আবেদন করেন। দুপুরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আবেদনে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও মাহাদাত কাদের মির্জার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলার আর্জি জানানো হয়।

অন্যদিকে, দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদসহ তার ৩ ভাইয়ের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের পাশাপাশি এ বিষয়ে মামলা করতে চেয়ে পৃথক আবেদন করেন আইনজীবী সুলতান মাহমুদ।

এছাড়াও দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেন তিনি। এসব অভিযোগ অনুসন্ধান করে মামলা করার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর থেকে আত্মগোপনে ওবায়দুল কাদেরসহ সরকারদলীয় সাবেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা। যাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওবায়দুল কাদেরের দুর্নীতি অনুসন্ধানে দু’দকে আবেদন

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪