২৯ মে ১১১ উপজেলায় ছুটি
- সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এই নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ১১১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী দেশের ১১১টি উপজেলায় নির্বাচন উপলক্ষে ভোট অনুষ্ঠানের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এর আগে তৃতীয় ধাপের ভোটে ১১১ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠায় প্রতিষ্ঠানটি।
তাতে বলা হয়েছে, ২৯ মে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট ১১১ উপজেলায় অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। উপজেলা নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন ২৯ মে সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।





















