ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের জামানত লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে জামানত লাগবে এক লাখ টাকা । আর ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা জামানত দিতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে মঙ্গলবার (১৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার থেকে বাড়িয়ে জামানত ৭৫ হাজার টাকা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরিত তালিকা জমা দেয়ার বিধান বাদ দেয়া হয়েছে। এছাড়া আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনীর সিদ্ধান্ত নেয় ইসি।

চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে মে মাসে। উপজেলার নির্বাচনের ভোট প্রথম ধাপে ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে। এরপর তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের জামানত লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪