ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকা নেয়ার সময় আটক সার্ভেয়ার শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: তথ্য উপদেষ্টা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি সিআইডির তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল, পরবর্তী তারিখ ৭ ডিসেম্বর কারখানা বন্ধের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই বড় চ্যালেঞ্জ যশোরে জোড়া খুনে ব্যবহৃত কাঁচি উদ্ধার, গ্রেফতার ২

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, অন্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

শপথ গ্রহণের পর সংসদীয় রীতি অনুযায়ী দুই নবনির্বাচিত সদস্য সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান নির্বাচিত হয়েছেন ফেরদৌসী আহমেদের ছেড়ে দেওয়া আসনে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম জড়ানোর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পরে ওই আসনে নির্বাচিত হন এলিজা জামান।

অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয় বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর পদত্যাগের পর নির্বাচন কমিশন গত ১০ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। উপনির্বাচনে জয়ী হন মির্জা ফখরুলের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬